ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মান বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   239 বার পঠিত

মান বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে না পারলে লজ্জার মুখে পড়তে হবে বাংলাদেশকে। এমন ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

ব্যাটিংয়ের শুরুটা অবশ্য ভালোই করেছে নিগার সুলতানা জ্যোতির দল। মান বাঁচাতে এদিন শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়েছেন বাংলাদেশের দুই ওপেনার সুবানা মোস্তারি ও মুর্শিদা খাতুন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২.২ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে দলীয় সংগ্রহ ২০ রান।

এর আগে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে ১২ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হারে ৪৭ রানের বড় ব্যবধানে।

Facebook Comments Box

Posted ৬:২০ এএম | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।