ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এবার সিরিয়ায় ২ হাজার যোদ্ধা পাঠালো লেবাননের হিজবুল্লাহ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   230 বার পঠিত

এবার সিরিয়ায় ২ হাজার যোদ্ধা পাঠালো লেবাননের হিজবুল্লাহ

মধ্যপ্রাচ্য গাজা যুদ্ধ এবং লেবানন সংকটের মধ্যে নতুন কেন্দ্রবিন্দু এখন সিরিয়া। নতুন করে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার। দুপক্ষের লড়াইয়ে গৃহযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক শহর। 

এমন আবহে মিত্র আসাদ আল সরকারের পক্ষে দাঁড়াতে সিরিয়ায় ২ হাজার সেনা পাঠিয়েছে লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ।

শনিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়াহ।

এতে বলা হয়েছে, হিজবুল্লাহর যোদ্ধাদের ‘লেবাননের সীমান্তবর্তী কুসাইর এলাকায়’ মোতায়েন করা হয়েছে। গত সপ্তাহে সিরিয়ার ইসলামপন্থি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শামের (এইচটিএস) নেতৃত্বাধীন বিদ্রোহী এই জোট অভিযান শুরু করার পর থেকে হিজবুল্লাহ সেখানে রয়েছে। যুদ্ধে সরাসরি কোনও অংশগ্রহণ নয়, মূলত নিজেদের অবস্থান রক্ষার জন্য সেখানে রয়েছে তারা।

এর আগে গত বৃহস্পতিবার এক ভাষণে আসাদ সরকারের পাশে থাকার ঘোষণা দেন গােষ্ঠিটির প্রধান শেখ নাঈম  কাসেম। ভাষণে সিরিয়া ইস্যুতে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, সাম্প্রতিক পদক্ষেপ সত্ত্বেও তারা (বিদ্রোহীরা) তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না, এই আগ্রাসন প্রতিহত করতে হিজবুল্লাহ সিরিয়ার সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।

এদিকে বিদ্রোহীদের শহর দখলের মুখে অবিলম্বে নাগরিকদের সিরিয়া ছাড়তে বলেছে ভারত, চীন ও রাশিয়াসহ বিভিন্ন দেশ।

Facebook Comments Box

Posted ৬:২০ এএম | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।