ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর একসঙ্গে জানাজা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   238 বার পঠিত

দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর একসঙ্গে জানাজা

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর জানাজা নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে মিয়াপুর হাজী জসীমউদ্দীন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় ইমামতী করেন পদ্মবিলা মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা রহমত-উল্লাহ। এতে হাজারো মানুষ অংশ নেন।

নিহত শিক্ষার্থী সাকিবের বাবা মোশারফ হোসেন জানান, কারও সন্তান বেপরোয়াভাবে গাড়ি না চালায়, এই জন্য সন্তানদেরকে সতর্ক করবেন।

মিয়াপুর হাজী জসীম উদ্দীন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখ জানান, আমাদের এই তিন শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এবং বিদ্যালয়ে রোববার শোক পালন করবো।

বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। এতে গুরুতর আহত হন আরও দুই জন। আহত দুই জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা-ঈশ্বরদী-রাজশাহী মহাসড়কের আজমপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনার সাঁথিয়া পদ্মবিলা মোল্লা পাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আশিক রহমান, মোশারফ হোসেনের ছেলে শাকিব হাসান ও ছলিম হোসেনের ছেলে ফাহাদ হোসেন। তারা উভয়েই সাঁথিয়া উপজেলা মিয়াপুর হাজী জসীম উদ্দীন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ১০ শ্রেণির শিক্ষার্থী।

Facebook Comments Box

Posted ৯:০৬ এএম | শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।