বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কলম্বিয়ায় সেতু ধসে নিহত ৪

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   163 বার পঠিত

কলম্বিয়ায় সেতু ধসে নিহত ৪

কলম্বিয়ায় একটি সেতু আংশিক ধসে পড়ার ঘটনায় চারজন নিহত হয়েছে। শুক্রবার উত্তর কলম্বিয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। সেতুর ধসে পড়ার সময় দুটি গাড়ি এবং একটি মোটরসাইকেল পানিতে পড়ে গেছে। ওই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রাফিক পুলিশের প্রধান জুলিও ওলায়া জানিয়েছেন, ভারী বৃষ্টিতে সোলেদাদের বিমানবন্দরের সঙ্গে ব্যারানকুইলা শহরের সংযোগকারী সেতুর একটি অংশ ধসে পড়েছে।

তিনি জানান, ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

সেতুটির অন্য অংশও ধসে পড়তে পারে এমন আশঙ্কা থেকে স্থানীয় কর্তৃপক্ষ সেতুতে চলাচল আপাতত বন্ধ করে দিয়েছে। বিমানবন্দরে যাওয়ার জন্য বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:৫২ এএম | রবিবার, ০২ জুন ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।