শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটিতে গ্যাস সংকট দেশজুড়ে

বাংলাদেশ ডেস্ক   |   শনিবার, ২০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   211 বার পঠিত

এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটিতে গ্যাস সংকট দেশজুড়ে

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার দিনভর গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে ৫০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। ফলে সারাদেশেই বাসাবাড়ি ও শিল্পকারখানায় চরম সংকট দেখা দেয়।

চট্টগ্রামের গ্যাস চাহিদা পুরোপুরি এলএনজিনির্ভর হওয়ায় সরবরাহ একেবারে বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। রাত ১০টা ১২ মিনিটে টার্মিনালটি চালু করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। তবে এটি পূর্ণ ক্ষমতায় চালু হতে সময় লাগবে বলে তিনি জানান।

কর্ণফুলী গ্যাস কোম্পানির (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক আমিনুর রহমান জানান, এলএনজি টার্মিনালের সমস্যার কারণে শুক্রবার ভোর থেকেই চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

আমদানি করা এলএনজি রূপান্তরে কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। এর মধ্যে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালটি সংস্কারের জন্য গত ১ নভেম্বর থেকে বন্ধ। বৃহস্পতিবার এটি চালু হওয়ার কথা ছিল। চালু করতে গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

রাতে চালু হলেও গ্যাস রূপান্তর শুরু হয় ধীরগতিতে। এক্সিলারেট টার্মিনালের গ্যাস রূপান্তরের সক্ষমতা ৫০ কোটি ঘনফুট। পরিস্থিতি অনুকূলে থাকলে আজ শনিবার ভোরে সক্ষমতার অর্ধেক গ্যাস সরবরাহ করা হবে। ধীরে ধীরে পূর্ণ ক্ষমতায় চালানো হবে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১২:৫৬ পিএম | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।