মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

শরীরে ট্যাটু আকালে সারা বছরের ট্রেন ভ্রমণ ফ্রি

  |   রবিবার, ২৭ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   122 বার পঠিত

শরীরে ট্যাটু আকালে সারা বছরের ট্রেন ভ্রমণ ফ্রি

প্রচারের নানা ধরনের কৌশল থাকে। কোনো প্রতিষ্ঠান হয়তো বিলবোর্ড লাগায়, আবার অনেক প্রতিষ্ঠান টেলিভিশন বা অনলাইনে বিজ্ঞাপন দেয়।

কিন্তু অস্ট্রিয়ার ট্রান্সপোর্ট বিভাগ তাদের নতুন টিকিটের ‘কিলিমা টিকেট (ক্লাইমেট টিকেট)’ অনুরূপ ট্যাটু শরীরে লাগালেই ১ বছরের জন্য বিনা খরচে ট্রেনসহ সব পাবলিক পরিবহনে ভ্রমণের সুযোগ দিচ্ছে।

অস্ট্রিয়ার জলবায়ু বিষয়কমন্ত্রী লিওনোর গেওয়েসেলারকে গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) সেন্ট পোলেন শহরে পাবলিক পরিবহন ভ্রমণের অফারটি প্রচার করতে দেখা গেছে। এ সময় তিনি নিজের দেহে কিলিমা টিকিটের অনুরূপ ট্যাটুও প্রদর্শন করেন। যদিও তার ট্যাটুটি অস্থায়ী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাটুভিত্তিক পাবলিক ট্রান্সপোর্ট স্কিমের বিরুদ্ধে অস্ট্রিয়ান অনেক এমপিকেই এর বিরোধিতা করতে দেখা গেছে। নতুন এই টিকিটটি পরিবেশ কেন্দ্রিক এজেন্ডা মাথায় রেখে নকশা করা হয়েছে। ফলে রাজনৈতিক নীতির বিজ্ঞাপনের ক্ষেত্রে তরুণদের দেহ ব্যবহার করার অভিযোগ এনে অনেকেই সমালোচনা করেছেন।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:৪৩ পিএম | রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।