সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ২৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তাইজুল ইসলাম। সিলেটের ফ্ল্যাট ও স্পোর্টিং উইকেটেও প্রতিপক্ষের ব্যাটারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন তিনি। শুধু তাই নয় টেল এন্ডেও এখন দুর্দান্ত ব্যাটিং করছেন তাইজুল। দুই টেস্টেই মূল ব্যাটারদের সঙ্গে জুটি গড়েছেন তিনি। বিশেষ করে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিটনের সঙ্গে ১১৪ বলে ৬০ রানের জুটি গড়েন তিনি। যেখানে ৪০ বল খেলে ১৬ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে মুশফিকের সঙ্গে গড়েন ১২৮ বলে ৭৭ রানের জুটি। যেখানে ৫১ বল খেলে ২২ রান করেন তিনি। বলা যায়, তাইজুল এখন বাংলাদেশের লোয়ার অর্ডারে ভরসার পাত্র হয়ে উঠছেন।

সম্প্রতি টেস্ট ক্রিকেট ও নিজের ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে -এর মুখোমুখি হয়েছিলেন তাইজুল ইসলাম। যেখানে নিজের ব্যাটিং নিয়েও কথা বলেছেন তিনি।

উইকেটে টিকে থাকা এবং রান করার কৌশল নিয়ে রসিকতা করে তাইজুল বলেন, ‘আমি যখন ক্যারিয়ার শুরু করি, তখন আসলে আরও ভালো ব্যাটিং করতে পারতাম। তবে সত্যি বলতে আমার ব্যাটিং স্কিল অতটা ভালো না। আমি মূলত মনের সাহস দিয়ে ব্যাটিং করি। ক্রিজে যাওয়ার সময় আমার টার্গেট থাকে দলকে ৩০ বা ৪০ রান এনে দেব এবং অন্তত ৫০ থেকে ৬০টি বল উইকেটে টিকে থাকব। আসলে পুরো বিষয়টাই মনের জোরে করি (হাসি)।’

পাকিস্তানের বিপক্ষে স্পোর্টিং ট্র্যাকেও কীভাবে প্রতিপক্ষকে বাগে আনেন সেই অভিজ্ঞতা নিয়ে তাইজুল বলেন, ‘অবশ্যই আত্মবিশ্বাসের ব্যাপার থাকে। তারা একটা সময়ে জুটি গড়ে তুলেছিল। ৮০ ওভার একটা বল খেলা হয়। পুরোনো বলে একরকম, নতুন বলে অন্যরকম। বিভিন্ন সময়ে বিভিন্ন মোমেন্ট আসে। একটা সময়ে ওরা জুটি গড়ে তুলেছিল। আমরা তখন রক্ষণাত্মক হয়ে গিয়েছিলাম। ওই সময় তাড়াহুড়ো করলে রান বেশি হয়ে যেত। আবার নতুন বল পাওয়ার পর আক্রমণাত্মক হয়েছি। এই বিষয়গুলো অভিজ্ঞতা থেকে আসে। দুই বছর খেলেই এগুলো রপ্ত করতে পারবেন না। অভিজ্ঞতার মূল্যায়ন এই জায়গাতে। আসলে এভাবে জিনিসগুলো সেটেল হয়।’

Facebook Comments Box

Posted ৪:২১ এএম | রবিবার, ২৪ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।