খেলাধুলা ডেস্ক | রবিবার, ২৪ মে ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

সম্প্রতি টেস্ট ক্রিকেট ও নিজের ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে -এর মুখোমুখি হয়েছিলেন তাইজুল ইসলাম। যেখানে দেশের ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে তার মাঠের এবং মাঠের বাইরের রসায়ন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
তামিম ইকবালের নেতৃত্বের গুণাবলী নিয়ে তাইজুল বলেন, ‘অবশ্যই একজন ভালো অধিনায়ক ছিলেন তিনি। প্রিমিয়ার লিগ, বিপিএল এবং জাতীয় দলে তার সঙ্গে খেলার সুযোগ হয়েছে আমার। তামিম ভাই মাঠের ভেতরে সবাইকে উজ্জীবিত করতে পারতেন। বিশেষ করে, একজন ব্যাটার কীভাবে নিজেকে প্রটেক্ট করে, সেগুলো শেয়ার করতেন। এভাবে করলে ওই ব্যাটারকে আউট করা যেতে পারে।’
বাইরে থেকে অনেক সময় ক্রিকেটারদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলে। তবে তামিমের সঙ্গে নিজের বন্ধনটা যে বেশ মজবুত, তা স্পষ্ট করেছেন তাইজুল।
Posted ৪:২২ এএম | রবিবার, ২৪ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।