| মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | প্রিন্ট | 129 বার পঠিত

অ্যালবার্ট আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাস করেন কি না তা জানতে চেয়ে ১৯৫০ সালে ধর্ম বিষয়ের শিক্ষক মার্থা মাঙ্ক চিঠি লিখেছিলেন তাকে। সে চিঠিতে মার্থা প্রশ্ন করেছিলেন, আধুনিক পদার্থবিদ্যার জনক ঈশ্বরে বিশ্বাস করেন কি না? তিনি কি মনে করেন, ঈশ্বর বা কোনও সর্বোচ্চ শক্তি এই বিশ্ব সৃষ্টি করেছেন?
মার্থার সে চিঠি বৃথা যায়নি। তাকে উত্তর দিয়েছিলেন আইনস্টাইন। এবার নিলামে উঠছে সেই চিঠি। মার্কিন স্বাক্ষর সংগ্রহকারী সংস্থা ‘দ্য রাব কালেকশন’ নিলামে তুলছে চিঠিটি। নিলামের ডাক শুরু হবে ১ লাখ ২৫ হাজার ডলার থেকে। বাংলাদেশি অর্থে তা কোটির ঘরে।
রাব কালেকশনের প্রধান এবং দ্য হান্ট ফর হিস্ট্রি গ্রন্থের লেখক নেথান রাব চিঠিটি প্রসঙ্গে বলেছেন, এটি খুবই রোমাঞ্চকর জিনিস যা হাতে এসেছে এবং সত্যিই এটি অ্যালবার্ট আইনস্টাইনের লেখা ঐতিহাসিক চিঠি।
আইনস্টাইনের ওই চিঠি এতোদিন ছিল মার্থার এক উত্তরসূরির কাছে। চিঠিতে দেখা গেছে, মার্থার প্রশ্নের জবাবে আইনস্টাইন লিখেছেন – ‘ধর্মগ্রন্থে লেখা কাহিনিগুলিকে যত দিন আক্ষরিক অর্থে নেওয়া হবে, সাধারণ মানুষ কী বিশ্বাস করবেন, সেটা প্রত্যাশিতই। যদি আপনি ধর্মগ্রন্থকে প্রতীকি হিসেবে ব্যাখ্যা করেন, তা হলে ঈশ্বরকে কোনও মানুষ হিসেবে কল্পনা করা হয়েছিল কি না, তা কিন্তু আর পরিষ্কার নয়।’
জার্মানিতে অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসার পর ১৯৩৩ সালে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসতে হয়েছিল আইনস্টাইনকে। জার্মানি থেকে বের হয়ে প্রথমে বেলজিয়ামে আশ্রয় নিয়েছিলেন তিনি। পরে ছয় সপ্তাহ ছিলেন ব্রিটেনে। শেষে চলে যান যুক্তরাষ্ট্রে। এক দশক মার্কিন নাগরিকও ছিলেন আইনস্টাইন।
Posted ৮:১১ এএম | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।