| রবিবার, ১১ জুন ২০২৩ | প্রিন্ট | 164 বার পঠিত

পাকিস্তানে ভারী বৃষ্টিতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৪৫ জন। ঘর-বাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয় গণমাধ্যম খবরে বলা হয়েছে, প্রবল বর্ষণে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বহু ঘরবাড়ি ধসে পড়েছে এবং অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।
শনিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু, লাক্কি মারওয়াত এবং কারাক জেলায় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে বলে দেশটির সিনিয়র উদ্ধার কর্মকর্তা খাতের আহমেদ জানিয়েছেন।
খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশের চারটি জেলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। ৬৯টি বাড়ি আংশিক ধ্বংস হয়েছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃষ্টিতে ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছেন।
নিহত পরিবারের সদস্যদের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করেছেন। দুর্যোগপূর্ণ এলাকায় ২৪ ঘণ্টার ভেতর ত্রাণ প্রদানের রিপোর্ট প্রদানেরও নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে আরব সাগর থেকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়। স্থানীয় কর্মকর্তাদের জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, ঘণ্টায় ১৫০ কিলোমিটার (ঘণ্টায় ৯৩ মাইল) বেগে বাতাসের গতিবেগসহ তীব্র ঘূর্ণিঝড়টি দেশের দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে।
Posted ৩:৪০ এএম | রবিবার, ১১ জুন ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।