মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

এক কেজি আলুর দাম ৬৫,০০০ টাকা !!

  |   শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   113 বার পঠিত

এক কেজি আলুর দাম  ৬৫,০০০ টাকা !!

সবজির মধ্যে সবচেয়ে সস্তায় পাওয়া যায় আলু, তাই এর চাহিদাও বেশি। আলুর দাম যদি একশ বা দুশ নয়, কয়েক হাজার টাকা হয়, তাহলে? এ তো ‘কল্পনা’ও করা যায় না। 

আলু, তা-ও আবার হাজার হাজার টাকা দাম! কিন্তু বাস্তবে এমন এক ধরনের আলু আছে, যার এক কেজির দাম ৫৫-৬৫ হাজার টাকা। তাও চাইলেই পাওয়া যায় না।

এই আলুর নাম ‘লা বোনোতে’। বছরে মাত্র ১০ দিন পাওয়া যায় বিরল প্রজাতির এই আলু। ফ্রান্সের ইলে দ্য নয়েরমোঁতিয়ের দ্বীপে এই প্রজাতির আলুর চাষ হয়। এত বিরল যে মাত্র ৫০ বর্গমিটার এলাকায় চাষ হয় এই মহামূল্যবান আলুর। বালু জমিতে চাষ হয় ‘লা বোনোতে’। সার হিসেবে ব্যবহার করা হয় সমুদ্রের আগাছা এবং প্রবাল। আর সে কারণেই এই আলুর দাম এত বেশি।

শুধু দামে নয়, স্বাদেও অন্যান্য প্রজাতির আলু থেকে একেবারে আলাদা ‘লা বোনোতে’। এর স্বাদ সামান্য টক। খাওয়ার পর একটু নোনতা লাগবে। এছাড়াও চীনাবাদামের মতো স্বাদ এই আলুর। অত্যন্ত যত্নের সঙ্গে এ আলু চাষ করা হয়। আলু তোলাও হয় অত্যন্ত যত্নসহকারে। হাত দিয়ে একেক করে তোলা হয় এই আলু।

প্রতি বছরে এক সপ্তাহ এই আলু তোলার কাজ চলে। আলুর খোসা না ছাড়াতে পরামর্শ দেন কৃষকরা। কারণ খোসা ছাড়ালে এই আলুর স্বাদ এবং গন্ধ সব নষ্ট হয়ে যায়।

Facebook Comments Box

Posted ১২:০৭ এএম | শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।