ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হার্ভার্ড ইউনিভার্সিটির ভিজিটিং স্কলার নিয়োগ পেলেন জাবি শিক্ষক ড. তারিকুল ইসলাম

  |   বুধবার, ০৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   128 বার পঠিত

হার্ভার্ড ইউনিভার্সিটির ভিজিটিং স্কলার নিয়োগ পেলেন জাবি শিক্ষক ড. তারিকুল ইসলাম

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনির্ভাসিটির ভিজিটিং স্কলার (পোস্ট-ডক্টরাল ফেলো) হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির বিখ্যাত কেনেডি স্কুল অব গভর্নমেন্ট-এর আন্তর্জাতিক উন্নয়ন সম্পর্কিত সেন্টারে ছয় মাসের জন্য অধ্যাপনা করবেন।

আগামী বছরের (২০২৪ সাল) শুরুতে যোগদান করবেন বলে দৈনিক যায়যায়দিন-কে নিশ্চিত করেছেন তিনি।

হার্ভার্ডে মর্যাদাপূর্ণ ফেলোশিপ অর্জনে প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করে ড. তারেক বলেন, “আল্লাহ্‌ তাআলার নিকট অনেক কৃতজ্ঞতা। স্বপ্ন ছিলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও পাঠদানে যুক্ত হবো। দোয়া করবেন যাতে এই মর্যাদাপূর্ণ ফেলোশিপকে কাজে লাগিয়ে শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ বৃদ্ধি করতে পারি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে সুপরিচিত করতে পারি।”

উল্লেখ্য, ড. মোহাম্মদ তারিকুল ইসলাম সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে তিনি দীর্ঘ সাত বছরের বেশি সময় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-তে কর্মরত ছিলেন। শিক্ষা ও গবেষণার অংশ হিসেবে তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রিসোর্স পার্সন হিসেবে যুক্ত রয়েছেন। ড. ইসলাম জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকা এবং জার্নালে নিয়মিত তাঁর গবেষণা ও সাম্প্রতিক বিষয়সমূহ নিয়ে লেখালেখি করে যাচ্ছেন। তাঁর সম্পাদিত বই, “হিউম্যান সিকিউরিটি, পিস অ্যান্ড ডেভেলপমেন্ট: সাউথ এশিয়ান পারস্পেক্টিভ”, যা ভারত থেকে প্রকাশিত হয়।

এছাড়াও তাঁর দুটি উল্লেখযোগ্য পাঠ্যপুস্তক, “দুর্যোগ, সুশাসন এবং উন্নয়ন: বাংলাদেশ প্রেক্ষিত” (স্প্রিঞ্জার) এবং “বাংলাদেশে স্থানীয় সরকার: সমসাময়িক সমস্যা এবং চ্যালেঞ্জ” (রুটলেজ) থেকে প্রকাশিত হয়েছে। ড. ইসলাম অক্সফোর্ড, কেমব্রিজ এবং স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (SOAS) থেকে একাধিক মর্যাদাপূর্ণ ফেলোশিপ (পোস্ট ডক্টোরাল ফেলো, ভিজিটিং স্কলার এবং ভিজিটিং রিসার্চার) ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন করেছেন। শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিখ্যাত ‘হায়ার এডুকেশন ডাইজেস্ট’ তাঁকে ‘সেরা উদীয়মান স্কলার’ এবং নেপালের একটি জাতীয় দৈনিক কর্তৃক ২০২১ সালের ‘সেরা লেখক’ হিসেবে স্বীকৃতি লাভ করেন।

ড. ইসলাম কলাম লেখক হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত। তিনি বিখ্যাত দি ডেইলি স্টার, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস, দি বিজনেস স্ট্যান্ডার্ড, যুগান্তর এবং নেপালের দৈনিক খবরহাব-এ নিয়মিত লেখালেখি করছেন।

Facebook Comments Box

Posted ৫:৩২ এএম | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।