রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রমজানে ওমরাহ পালনে সৌদির নতুন নির্দেশনা

  |   মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   121 বার পঠিত

রমজানে ওমরাহ পালনে সৌদির নতুন নির্দেশনা

রমজানে ওমরাহ পালন করতে মক্কা ও মদিনায় পাড়ি জমিয়েছেন বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। পবিত্র কাবাঘর প্রাঙ্গণে তৈরি হয়েছে উপচেয়ে পড়া ভিড়।

তাই ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

এক বিবৃতিতে পবিত্র রমজানে একবারের বেশি ওমরাহ করা যাবে না বলে জানিয়েছে দেশটির মন্ত্রণালয়।

সৌদি গেজেটের প্রতিবেদন থেকে জানা যায়, রমজান মাসে একবারই ওমরাহ পালন করা যাবে। একবারের বেশি ওমরাহ পালনের অনুমতি দেওয়া যাবে না। সব মুসল্লি যেন সহজে ও স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালনের সুুযোগ পান সে কারণেই এ নির্দেশনা দেওয়া হয়।

’নুসুক’ অ্যাপের সাহায্যে ওমরাহ পালনের অ্যাপয়েন্টমেন্ট নির্ধানণ করা যাবে। নির্ধারিত তারিখে অ্যাপয়েন্টমেন্ট না পেলে অন্য তারিখে তা খুঁজতে বলা হয়ে।

এর আগে সর্ববৃহৎ পরিকল্পনা অনুযায়ী রমজানে পবিত্র দুই মসজিদে ৩০ লাখ মুসল্লির ব্যবস্থার কথা জানান পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস।

তিনি বলেছিলেন, রমজানে ৩০ লাখ মুসল্লির সেবা দিতে কাজ করছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের সংশ্লিষ্ট সব বিভাগ। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে ১২ হাজারের বেশি লোক কাজ করছে। মসজিদুল হারামে আসা যাওয়াকে আরো সহজ করতে বাস চলাচলের ১০টি পথ চালু করা হয়।

মুসল্লিদের জন্য বাংলাসহ বিভিন্ন ভাষায় দেড় লাখের বেশি কোরআন অনুবাদ কপি সরবরাহ, বাংলাসহ ১০ ভাষায় জুমার খুতবার তাৎক্ষণিক অনুবাদের ব্যবস্থা রয়েছে।

জেনারেল প্রেসিডেন্সির তথ্যমতে, রমজানের প্রথম জুমার নামাজে অংশ নিয়েছেন ৯ লাখ ৭৬ হাজার ১৭ জন মুসল্লি।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…
বিষয় :

Posted ৩:২৮ এএম | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ পবিত্র আশুরা
(360 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।