সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

প্রভোস্টের পদত্যাগের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভে বাকৃবি শিক্ষার্থীরা

  |   রবিবার, ২৬ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   247 বার পঠিত

প্রভোস্টের পদত্যাগের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভে বাকৃবি শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঈশা খাঁ হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফকির আজমল হুদার পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে টায়ার পুড়িয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। বিক্ষোভের সময় প্রভোস্টের কুশপুতুল দাহ করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, হল প্রভোস্টকে নিয়মিত পাওয়া যায় না। এছাড়া শিক্ষার্থীদের কোনো স্বাক্ষরের জন্য বিভাগীয় চেম্বারেও তাকে পাওয়া যায় না। হলে কৃত্রিম সিট সংকট, হল নির্মাণ ও সংস্কার কাজে অসংগতি ও ধীরগতি এবং হলের দুই ভবনে নিম্নমানের পানি সরবরাহ করা হলেও প্রভোস্ট কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

এসব বিষয়ে অভিযোগ করলে শিক্ষার্থীদের আটক করার হুমকিও দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ সময় ঈশা খাঁ হল ইউনিট ছাত্রলীগের সাবেক সভাপতি মসিউর রহমান বলেন, ‘স্বাধীনতা দিবসে হলের ব্যবস্থাপনায় প্রীতি খেলাধুলা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে হল প্রভোস্টকে আসার জন্য ফোন দিলে তিনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অ্যারেস্ট করার হুমকি দেন।’

হলের আরেক শিক্ষার্থী রেজওয়ান বলেন, ‘বিদেশি (নেপাল) শিক্ষার্থীদের তিনটি কক্ষের দুইটিতে ৬ জন শিক্ষার্থী থাকে। অন্য কক্ষটি তারা খাওয়া ও রান্নার কাজে ব্যবহার করে। আমাদের হলের সিট না পাওয়া শিক্ষার্থীদের ওই কক্ষে দেয়ার কথা বললে প্রভোস্ট আমাদেরকে বাধা দেন।’

এ ব্যপারে হল প্রভোস্ট অধ্যাপক ড. ফকির আজমল হুদা বলেন, ‘আমার দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত হলে যাই। হলে সারাদিন কাজ থাকে না আমার। প্রয়োজন অনুযায়ী হলে যাওয়া হয়। বিদেশি শিক্ষার্থীদের অতিরিক্ত নিরাপত্তার জন্য তাদেরকে আলাদাভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তারা ব্যতীত আর কেউ থাকতে পারবে না।’

হল সংস্কার ধীরগতির বিষয়ে তিনি বলেন, ‘হল নির্মাণ ও সংস্কার কাজ চলাকালে শিক্ষার্থীরা বাধা দেয়। ছয় মাস আগে তারা হল সংস্কারের সময় ভাংচুর করে। পানির পাম্প নতুন সংযোগ করা হয়েছে এবং নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। অছাত্র হয়ে কেউ আমার কাজে বাধা দিলে অ্যারেস্ট করা হবে।’

আজমল হুদা আরও বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগকারী বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না।’

বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানকে জানিয়েছি। তিনি এখন বিশ্ববিদ্যালয়ের বাইরে আছেন। তিনি ফিরে আসলে আলোচনা সাপেক্ষে বিষয়টির সমাধান করবেন।’

Facebook Comments Box

Posted ১১:৪৮ পিএম | রবিবার, ২৬ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।