ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

৯০০ কর্মী ছাঁটাই করা সেই সিইওর বিরুদ্ধে এবার কোম্পানির মামলা

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

৯০০ কর্মী ছাঁটাই করা সেই সিইওর বিরুদ্ধে এবার কোম্পানির মামলা

জুম কলে প্রায় ৯০০ কর্মীকে ছাঁটাই করে আলোচনায় আসা সাবেক সিইও বিশাল গার্গের বিরুদ্ধে মামলা করেছে তারই প্রতিষ্ঠান বেটার হোম অ্যান্ড ফাইন্যান্স। কর্মীদের ‘বানর’ ও ‘বুদ্ধিহীন ডলফিন’ বলে অপমান করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কোম্পানিটির নিয়ন্ত্রণ পুনরায় নিজের হাতে নিতে গার্গ নানা ধরনের প্রচেষ্টা চালিয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। খবর ফোর্বসের।

মামলার নথি অনুযায়ী, কোম্পানির পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ ফিরে পেতে ‘শেয়ারহোল্ডারদের একটি জোট’ গড়ে তোলার চেষ্টা এবং প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিকভাবে ‘বিভ্রান্তিকর বিবৃতি’ দেওয়ার অভিযোগ রয়েছে গার্গের বিরুদ্ধে। এসব কর্মকাণ্ড ফেডারেল সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে বলেও দাবি করেছে কোম্পানিটি।

করোনা মহামারির সময়ে দুই মিনিটেরও কম সময়ের একটি জুম কলে প্রায় ৯০০ কর্মীকে চাকরিচ্যুত করে ব্যাপকভাবে আলোচিত হন গার্গ। কর্মীদের ‘বানর’ ও ‘বুদ্ধিহীন ডলফিন’ বলে অপমান করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গত ৩ আগস্ট বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ গার্গকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার পক্ষে ভোট দেয়। পর্ষদের অন্য সব সদস্য তার অপসারণের পক্ষে ভোট দিলেও গার্গ নিজে ওই ভোটে অংশ নেননি।

মামলায় আরও বলা হয়েছে, ২০২২ সাল থেকে কোম্পানিটি ১ হাজার ৫০০ কোটি ডলারের বেশি নিট লোকসান করেছে। একই সময়ে গার্গের নেতৃত্বে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য ৯০ শতাংশেরও বেশি কমেছে।

কোম্পানির অভিযোগ, ৩ আগস্ট পদচ্যুত হওয়ার পর গার্গ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক অভিযান’ শুরু করেন। এর অংশ হিসেবে ১০ আগস্ট তিনি পরিচালনা পর্ষদের সদস্যদের কাছে চিঠি পাঠিয়ে তাদের সবাইকে পদত্যাগের আহ্বান জানান। তিনি দাবি করেন, ‘উদ্বিগ্ন শেয়ারহোল্ডারদের’ পক্ষ থেকে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মামলার নথিতে বলা হয়েছে, গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে গার্গ ওই শেয়ারহোল্ডারদের সমর্থন আদায়ের চেষ্টা করেন। সংবাদ বিজ্ঞপ্তি, সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রচলিত গণমাধ্যম ব্যবহার করে তিনি কোম্পানিটির শেয়ারহোল্ডারদের ‘৫২ শতাংশ’ তার পক্ষে রয়েছে বলে দাবি করেন।

তবে কোম্পানিটির অভিযোগ, এই দাবির সমর্থনে প্রয়োজনীয় কোনো প্রক্সি বিবৃতি তিনি মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেননি।

কোনো গুরুত্বপূর্ণ সভায় সরাসরি উপস্থিত হতে না পারা শেয়ারহোল্ডারদের কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে তথ্য জানানো এবং তাদের হয়ে ভোট দেওয়ার সুযোগ তৈরির জন্য প্রক্সি বিবৃতি ব্যবহার করা হয়।

মামলায় বেটার হোম অ্যান্ড ফাইন্যান্স আদালতের কাছে গার্গের পক্ষে দেওয়া শেয়ারহোল্ডারদের সব সমর্থন বাতিলের আবেদন জানিয়েছে। পাশাপাশি অন্তত ৩০ দিনের জন্য গার্গকে নতুন করে শেয়ারহোল্ডারদের সমর্থন চাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপেরও অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

Facebook Comments Box

Posted ৬:০৭ এএম | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।