খেলাধুলা ডেস্ক | শনিবার, ০২ মে ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

সিলেটে বৃষ্টির কারণে ৯ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। বাংলাদেশি বোলারদের ওপর শুরু থেকেই তান্ডব চালান লঙ্কান ব্যাটাররা। প্রথম ৩ ওভারেই সফরকারীরা তোলে ৪০ রান। তবে সুলতানা খাতুনের ৩ উইকেটে ঘুরে দাঁড়িয়েছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত চামারি আতাপাত্তুর ৪১ এবং কাভিশা দিলহারির ১৫ রানের ঝোড়ো ক্যামিওতে ৬ উইকেটে ৮৭ রানের লড়াকু পুঁজি পায় লঙ্কানরা।
৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেন দিলারা আক্তার। তবে মিডল অর্ডারে সোবহানা মোস্তারি ছাড়া কেউ বড় কোনো ভূমিকা রাখতে পারেননি। মোস্তারি করেন সর্বোচ্চ ২১ রান। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। প্রথম বলে অধিনায়ক নিগার সুলতানা আউট হলে চাপে পড়ে দল। সুলতানা খাতুন চতুর্থ বলে চার মেরে আশা জাগালেও শেষ দুই বলে প্রয়োজনীয় রান নিতে ব্যর্থ হন শারমিন ও সুলতানা। ফলে ৬ উইকেটে ৮৪ রানে থামে বাঘিনীদের ইনিংস।
৩ রানের জয়ে মাধ্যমে টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিল শ্রীলঙ্কা। এর আগে তারা ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছিল। পুরো সফর জুড়েই লঙ্কান সিংহীদের দাপটের সামনে অসহায় হয়ে রইল বাংলাদেশ।
Posted ১০:৫৪ এএম | শনিবার, ০২ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।