ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হোটেলে প্রেমিকার সঙ্গে পুলিশ কর্মকর্তা, হাতেনাতে ধরলেন স্ত্রী; এরপর যা ঘটল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

হোটেলে প্রেমিকার সঙ্গে পুলিশ কর্মকর্তা, হাতেনাতে ধরলেন স্ত্রী; এরপর যা ঘটল

কুয়াকাটার একটি হোটেলে কথিত পরকীয়া প্রেমিকার সঙ্গে অবস্থানকালে পুলিশের এসআই জাকির হোসেনকে হাতেনাতে ধরেছেন তার স্ত্রী। এ সময় ওই নারীকে মারধরের চেষ্টা করলে তাকে রক্ষা করতে গিয়ে স্ত্রীকেই মারধর করেন জাকির। ঘটনার একটি ১৮ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাউফলের কয়েকটি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে স্ত্রীকে মারধর করতে দেখা যাওয়া জাকির হোসেন বর্তমানে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভোলায় কর্মরত থাকার সময় এক তরুণীকে বিয়ে করেন এসআই জাকির হোসেন। তাদের সংসারে একাধিক সন্তান রয়েছে। পরে পটুয়াখালীর দুমকী উপজেলার এক নারীর সঙ্গে তার কথিত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সূত্র জানায়, ওই নারীকে নিয়ে কুয়াকাটার একটি হোটেলে অবস্থান করছিলেন জাকির। খবর পেয়ে সেখানে গিয়ে স্ত্রী তাদের হাতেনাতে ধরে ফেলেন। এরপর ক্ষুব্ধ স্ত্রী ওই নারীকে মারধরের চেষ্টা করলে জাকির তাকে বাধা দেন। একপর্যায়ে স্ত্রীকে মারধর করতে দেখা যায় তাকে।

১৮ সেকেন্ডের ভিডিওটি ঠিক কবে ও কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে শনিবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

পুলিশ সূত্রের দাবি, পরবর্তী সময়ে চাকরি বাঁচাতে ওই নারীকে বিয়ে করেন জাকির হোসেন। বর্তমানে দুই স্ত্রীকে নিয়ে সংসার করছেন তিনি।

তবে এসব অভিযোগ ও ভিডিওর বিষয়ে এসআই জাকির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এ ঘটনা বাউফলের নয়। তাই এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না।’

Facebook Comments Box

Posted ৭:৪২ এএম | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।