ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

হার্দিককে দলে ভেড়াতে চায় কেকেআর-চেন্নাই, নজরে আরও দুই ফ্র্যাঞ্চাইজি

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

হার্দিককে দলে ভেড়াতে চায় কেকেআর-চেন্নাই, নজরে আরও দুই ফ্র্যাঞ্চাইজি

আইপিএলের দলবদলের গুঞ্জনে আবারও আলোচনায় ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্সের এই অধিনায়ককে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এ তালিকায় রয়েছে লখনউ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালসের নামও।

সর্বশেষ আইপিএল মৌসুম শেষ হওয়ার পর থেকেই হার্দিকের মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। দলের অভ্যন্তরীণ সূত্রের দাবি, শেষ পর্যন্ত হার্দিককে মুম্বাইয়েই রেখে দেওয়া হতে পারে।

তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, হার্দিককে নিয়ে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের কাছ থেকেও সাড়া পাওয়া গেছে। যদিও আলোচনা এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে।

২০২৪ সাল থেকে আইপিএলে হার্দিকের পরিসংখ্যান খুব একটা উজ্জ্বল নয়। প্রতিটি মৌসুমেই ২৫-এর নিচে গড়ে ২২৫-এর কম রান করেছেন তিনি। তবে ব্যাটিংয়ে প্রায় ১৫০ স্ট্রাইক রেটের পাশাপাশি ২৯টি উইকেটও নিয়েছেন। পরিসংখ্যানের বাইরে নেতৃত্ব, অভিজ্ঞতা ও দলের ভারসাম্য রক্ষায় তার ভূমিকা গুরুত্বপূর্ণ।

গুজরাট টাইটানসকে অভিষেক মৌসুমেই আইপিএল শিরোপা জেতানো হার্দিকের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের সাম্প্রতিক সময়ের হার্দিকের পারফরম্যান্সের পার্থক্যও আলোচনায় আসছে। ফলে তাকে দলে নিতে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিগুলোকে তার সাম্প্রতিক পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বগুণ ও অলরাউন্ড দক্ষতাও বিবেচনায় নিতে হবে।

চলতি বছরের আইপিএল চলাকালে হার্দিক জানিয়েছিলেন, আরও অন্তত ৯-১০ বছর ক্রিকেট চালিয়ে যেতে চান। ফলে তাকে ধরে রাখতে আগ্রহী হতে পারে মুম্বাই। তবে প্রয়োজনে দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেলকে অন্তর্ভুক্ত করে খেলোয়াড় অদলবদলের (ট্রেড) বিষয়টিও বিবেচনা করতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।

অন্যদিকে হার্দিককে নিয়ে এখনো কোনো পরিকল্পনা শুরু করেনি চেন্নাই সুপার কিংস। দলের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথন জানিয়েছেন, নতুন কোচ নিয়োগের পর খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা করা হবে। নতুন কোচ সম্ভবত বিদেশি কোনো বিশেষজ্ঞ হতে পারেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে বেঙ্গালুরুতে ‘সেন্টার অব এক্সিলেন্স’-এ নিয়মিত অনুশীলন করছেন হার্দিক। প্রায় পুরোপুরি ফিট হয়ে উঠেছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের সঙ্গে প্রাথমিক আলোচনার পর এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এই অলরাউন্ডার।

হার্দিককে ঘিরে আইপিএলের দলবদলের সমীকরণ তাই বেশ জটিল হয়ে উঠেছে। তাকে ছেড়ে দেওয়া হবে কি না, সেটির পাশাপাশি বিনিময়ে মুম্বাই কী পাবে এবং সেই চুক্তিতে প্রতিদ্বন্দ্বী কোনো দল অতিরিক্ত শক্তিশালী হয়ে উঠবে কি না—সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Facebook Comments Box

Posted ১১:৪৭ এএম | সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।