শুক্রবার ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হরমুজ সচলের বিষয়ে একমত ট্রাম্প-শি, চীনা জাহাজ ছাড়ল ইরান

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

হরমুজ সচলের বিষয়ে একমত ট্রাম্প-শি, চীনা জাহাজ ছাড়ল ইরান

হরমুজ প্রণালি সচল থাকা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টরা একমত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার তারা জানায়, বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যকার বৈঠক ফলপ্রসূ হয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী, জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালি খোলা রাখার ব্যাপারে উভয়পক্ষই একমত হয়েছে। ভবিষ্যতে এই প্রণালির ওপর নির্ভরতা কমাতে শি জিনপিং যুক্তরাষ্ট্রের কাছে থেকে আরো বেশি অপরিশোধিত তেল কেনার আগ্রহ প্রকাশ করেছেন।

তবে দুই নেতার বৈঠক নিয়ে বেইজিংয়ের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে তেল কেনার আগ্রহের কোনো কথা উল্লেখ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। বিশ্বের মোট ব্যবহৃত তেল ও প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

জাহাজ ছাড়ল ইরান
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্রের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, ইরান নিয়ন্ত্রিত ট্রানজিট প্রোটোকলের অধীনে কিছু চীনা জাহাজকে প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বেইজিংয়ের অনুরোধে বুধবার সন্ধ্যা থেকে এই জাহাজ চলাচল শুরু হয়। আরেক গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সিও একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ৩০টিরও বেশি জাহাজকে অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছে। তবে সবগুলোই চীনা কি না তা স্পষ্ট করা হয়নি।

Facebook Comments Box

Posted ৭:১৮ পিএম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।