শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

স্মার্টফোনে স্টোরেজ জরুরি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক   |   সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   150 বার পঠিত

স্মার্টফোনে স্টোরেজ জরুরি

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে দ্রুতই স্টোরেজ কমে যায়। তখন প্রশ্ন আসে, কীভাবে ফোনের স্টোরেজ বা স্পেস ফাঁকা করবেন। সহজ কয়েকটি কাজ করলে স্টোরেজে কিছুটা স্বস্তি পাওয়া যায়। ফলে ফোনের স্টোরেজ ঠিকভাবে কাজ করবে। প্রথমেই অপ্রয়োজনীয় সব অ্যাপ ডিলিট করা উচিত। যেসব অ্যাপ নিয়মিত ব্যবহার হয় না, সেগুলো ফোনে না রাখাই শ্রেয়। ফলে ফোনের ওপর বাড়তি চাপ কমবে। কিছু অ্যাপ ডিলিট করলে স্পেস ফাঁকা হবে।

সিনেমা ডাউনলোড করে দেখেন অনেকে। ছবি, ভিডিও, গান, গেম ডাউনলোড করে রাখেন। অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড যতটা নিয়ন্ত্রণে থাকবে, ফোনে তত বেশি পরিমাণ স্টোরেজ খালি থাকবে। ফলে ফোন কাজ করবে দ্রুত। অ্যাপ ডাউনলোড করলে তার সঙ্গে অ্যাপ ডেটা ও ক্যাশ মেমোরিতে তা থেকে যায়। স্মার্টফোনে অপ্রয়োজনীয় অ্যাপ ডেটা ও অ্যাপ ক্যাশেও ডিলিট করতে হবে। খুব ভারী ফাইল ডাউনলোড করে বহুদিন তা রাখা উচিত নয়।

প্রয়োজনীয় ফাইল আলাদা স্টোরে রাখা ভালো। না হলে ফোনের গতি কমে যায়। মাইক্রোসফট, গুগল ফটো, ওয়ান ড্রাইভের ক্লাউড সার্ভিস ব্যবহার করা উচিত। তাহলে ফোনে ডাউনলোড না করে এসব ক্লাউড সার্ভিসে ডেটা সংরক্ষণ করা ভালো। এতে ফোনের স্টোরেজে
বাড়তি চাপ পড়বে না।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ২:০৭ পিএম | সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।