ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাবার মৃত্যুশোক সামলে জিপিএ-৫ পেলেন লিজা, রিয়ার স্বপ্ন ব্যাংকার হওয়ার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

বাবার মৃত্যুশোক সামলে জিপিএ-৫ পেলেন লিজা, রিয়ার স্বপ্ন ব্যাংকার হওয়ার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবাকে হারানোর শোক সামলে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন লিজা আক্তার। একই কলেজের আরেক শিক্ষার্থী রিয়া দাসও পেয়েছেন জিপিএ-৫। তাঁর স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ভবিষ্যতে ব্যাংকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।

দুজনই আখাউড়া ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী। তাঁদের সাফল্যে গর্বিত কলেজ কর্তৃপক্ষ।

কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে ৮১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৭ জন। পাসের হার ৯৫ দশমিক ৬ শতাংশ।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লিজা আক্তার আখাউড়া পৌর শহরের সড়ক বাজারের ব্যবসায়ী রেজাউল ইসলাম শাহেদ ও রোজিনা ইসলাম লিপির মেয়ে। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চান তিনি।

পড়াশোনায় আরও মনোযোগী হতে পরীক্ষার মাত্র দুই মাস আগে কলেজের হোস্টেলে ওঠেন লিজা। নিয়মিত ক্লাস করা, শিক্ষকদের নির্দেশনা অনুসরণ এবং নিজের অধ্যবসায়ের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি নেন তিনি। তবে পরীক্ষার কিছুদিন আগে বাবাকে হারিয়ে কঠিন মানসিক পরিস্থিতির মুখোমুখি হন। শোক সামলেও পড়াশোনা চালিয়ে যান তিনি। শেষ পর্যন্ত অর্জন করেন কাঙ্ক্ষিত জিপিএ-৫।

কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক হাজারী বলেন, লিজা অত্যন্ত বিনয়ী, ভদ্র ও নিয়মশৃঙ্খলাপরায়ণ শিক্ষার্থী। তিনি নিয়মিত ক্লাস করতেন এবং শিক্ষকদের নির্দেশনা নিষ্ঠার সঙ্গে অনুসরণ করতেন। আলাদা করে প্রাইভেট না পড়েও নিজের প্রচেষ্টায় এই ফল করেছেন। বাবাকে হারানোর মতো কঠিন পরিস্থিতিতেও লিজার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী রিয়া দাসও জিপিএ-৫ অর্জন করেছেন। তিনি আখাউড়া উপজেলার দরুইন গ্রামের ব্যবসায়ী মনোরঞ্জন দাস ও প্রতিমা রানী দাসের মেয়ে।

রিয়ার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা। পড়াশোনা শেষে ব্যাংকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশাও রয়েছে তাঁর।

অধ্যক্ষ আব্দুর রাজ্জাক হাজারী বলেন, লিজা ও রিয়ার সাফল্য প্রতিষ্ঠানের জন্য গর্বের। তাঁদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলের জন্য উৎসাহিত করবে। ভবিষ্যতে তাঁরা নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবেন বলে আশা করেন তিনি।

Facebook Comments Box

Posted ৪:০২ পিএম | সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।