নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহলদল এসব অভিযান পরিচালনা করে। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ১১ হাজার ৮৯০ টাকা।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় অভিযানগুলো পরিচালিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার, কসবা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল অংশ নেয়।
অভিযানে মালিকবিহীন ভারতীয় আতশবাজি, সিল্ক, জর্জেট, সুতি ও কাতান শাড়ি, গরু, বাসমতি চাল, বিভিন্ন ধরনের লোশন, ডেরোবিন ক্রিম, জনসন বেবি ক্রিম, ফুসকা, সেভেন অয়েল, শ্যাম্পু, মিল্ক রাইস ক্রিম ও সাবান জব্দ করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান দমনে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
Posted ৩:৩৪ পিএম | সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।