ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সৌদির দুই জ্বালানি স্থাপনায় বিস্ফোরণ ও আগুন

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   17 বার পঠিত

সৌদির দুই জ্বালানি স্থাপনায় বিস্ফোরণ ও আগুন

সৌদি আরবের জিজান ও জুবাইল অঞ্চলের দুটি জ্বালানি স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি গ্যাস স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে কয়েকটি আরব আঞ্চলিক সূত্র। তবে এসব ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আঞ্চলিক সূত্রগুলো জানায়, জুবাইল এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে শিল্পনগরীর একটি গ্যাস স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়। তবে সেখানে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জিজানে সৌদি আরামকোর একটি শোধনাগার-সংশ্লিষ্ট স্থাপনায় আগুন লাগে। তবে আগুনের কারণ সম্পর্কে মন্ত্রণালয় কোনো তথ্য দেয়নি। তারা জানিয়েছে, এ ঘটনায় কেউ নিহত হননি।

এর আগে আঞ্চলিক কয়েকটি সূত্র দাবি করেছিল, জিজানে সৌদি আরামকোর স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। তবে জিজানে অগ্নিকাণ্ড এবং জুবাইলে বিস্ফোরণ ও আগুনের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

Posted ৭:০৯ এএম | রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।