নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 190 বার পঠিত

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেড় হাজার সেনা, যুদ্ধবিমান ও হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ সীমান্তে, অবৈধ অভিবাসী ঠেকাতে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি।
ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিস জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো এবং টেক্সাসের এল পাসোতে এক হাজার সেনা সদস্য ও ৫০০ নৌ সদস্য মোতায়েন করা হবে। অনুপ্রবেশকারীদের বাধা দেওয়ার পাশাপাশি অন্যান্য সীমান্ত মিশন নিয়ে কাজ করবেন তারা।
এছাড়া, মেক্সিকো সীমান্তে দুটি সি-১৭ ও দুটি সি-১৩৭ উড়োজাহাজ এবং হেলিকপ্টার পাঠানো হচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ন জানায়, পাঁচ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরাতে সামরিক বিমান ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। এর আগে সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প।
Posted ৩:৫৪ এএম | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।