| বুধবার, ১৯ জুলাই ২০২৩ | প্রিন্ট | 130 বার পঠিত

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। শীতের ছুটির সঙ্গে তা সমন্বয় করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে আন্দোলনকারী শিক্ষকদের নিয়ে বুধবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভা শেষে তিনি এ সিদ্ধান্তের এ কথা জানান।
গ্রীষ্মকালীন অবকাশ, হিজরি নববর্ষ ও আশুরা উপলক্ষে ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সূচি ছিল। আগামীকাল (বৃহস্পতিবার) ছুটি থাকবে। আর রোববার থেকে নিয়মিত ক্লাস হবে।
সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Posted ২:৩১ পিএম | বুধবার, ১৯ জুলাই ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।