নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের হাজির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদেক আলী উধনপাড়া গ্রামের জুড়ান মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাজ এন্টারপ্রাইজের একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী থেকে কুষ্টিয়ার চৌরহাস মোড়ের উদ্দেশে রওনা দেয়। পথে চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে উধনপাড়া হাজির মোড়ে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারায়।
এ সময় রাস্তার পাশে থাকা সাদেক আলীকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমন্ত অবস্থায় থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Posted ৭:২৮ এএম | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।