ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রিয়াদে বৈঠকে প্রতিরক্ষা জোটের নেতারা, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   16 বার পঠিত

রিয়াদে বৈঠকে প্রতিরক্ষা জোটের নেতারা, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত ‘স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অ্যান্ড ডিফেন্স কমিটি’ (এসপিডিসি)-এর বৈঠকে যোগ দিতে রিয়াদে একত্রিত হচ্ছেন পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এবং সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির অংশ নেবেন।

তুরস্কের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের এবং চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারোগলু।

বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, সাম্প্রতিক ঘটনাবলি এবং মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় চলমান সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জোটটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে তুরস্কের অবস্থান তুলে ধরবেন বলে জানা গেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি এবং মিত্রদের সম্মিলিত নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে—এমন আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করবেন তিনি।

সাম্প্রতিক হুথি হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য রুটে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরবেন ফিদান।

বৈঠকে আঞ্চলিক বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি উত্তেজনা আরও বাড়াতে পারে—এমন পদক্ষেপ এড়িয়ে চলার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত ৭ আগস্ট মক্কায় সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেন।

চুক্তির লক্ষ্য হলো সম্মিলিত প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তিন দেশের নিরাপত্তা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সমাধানের পথ সুগম করা।

চুক্তির আওতায় কার্যক্রম তদারকির জন্য এসপিডিসি গঠন করা হয়। এতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অব জেনারেল স্টাফরা অন্তর্ভুক্ত রয়েছেন।

গত ৩১ আগস্ট ইস্তাম্বুলে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং রিয়াদে এর সচিবালয় প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পাকিস্তান জানিয়েছে, রিয়াদের বৈঠকে তাদের অংশগ্রহণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখার প্রতি দেশটির প্রতিশ্রুতিরই প্রতিফলন।

সূত্র: রয়টার্স, গাল্ফ নিউজ।

Facebook Comments Box

Posted ৮:০৫ এএম | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।