ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি

মালয়েশিয়াকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। প্রথম ম্যাচে ৮৯ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৭৪ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় পেয়েছে তারা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০৬ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকান জিসান আলম। তবে দ্বিতীয় ওভারে ৮ বলে ২৩ রান করে আউট হন জাওয়াদ আবরার। একই ওভারে ৩ বলে ৪ রান করে ফেরেন আরিফুল ইসলাম।

দ্রুত দুই উইকেট হারালেও জিসানের ব্যাটে রান তোলার গতি কমেনি। সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন তিনি। সাব্বির ৮ বলে ১২ রান করে ফিরলেও জয় তখন হাতের নাগালে।

এরপর শামীম পাটোয়ারীকে নিয়ে দ্রুত ম্যাচ শেষ করেন জিসান। মাত্র ১৮ বলে ফিফটি তুলে নেওয়া এই ওপেনার ২১ বলে ৭ ছক্কায় ৫৭ রানে অপরাজিত থাকেন। শামীম অপরাজিত থাকেন ৬ বলে ৮ রানে। মালয়েশিয়ার হয়ে আরিফউল্লাহ নেন ২ উইকেট এবং প্রশান্ত মাধুকার নেন ১টি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে মালয়েশিয়া। তৃতীয় ওভারে রানের খাতা খোলার আগেই সাইফউল্লাহ মালিককে বোল্ড করেন মোহাম্মদ রুবেল। পরে আসলাম খান বিন মালিক ২০ বলে ১৮ রান করে রাকিবুল ইসলামের বলে বোল্ড হন।

তৃতীয় উইকেটে অধিনায়ক সৈয়দ আজিজ ও আহমেদ আকিল ওয়াহিদ ৫৮ রানের জুটি গড়েন। তবে ধীরগতির ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি মালয়েশিয়া। ওয়াহিদ ৩৩ বলে ৩০ রান করে আবু হায়দার রনির বলে আউট হন। একই ওভারে সৈয়দ আজিজকেও ফেরান রনি। ৫২ বলে ৪০ রান করেন মালয়েশিয়া অধিনায়ক।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রান করে মালয়েশিয়া। বাংলাদেশের হয়ে রনি নেন ২ উইকেট, আর রুবেল ও রাকিবুল নেন একটি করে।

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় তুলে নিয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ এইচপি।

Facebook Comments Box

Posted ১২:৩৯ পিএম | সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।