ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

মাগুরায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান-এর বাড়িতে ভাঙচুর, পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গতকাল রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র অনলাইন বক্তব্যের পর একদল দুর্বৃত্ত সাকিবের বাড়ির সামনে গিয়ে হামলা চালায়। তারা বাড়ির প্রধান ফটকে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলাকারীদের নিক্ষেপ করা দুটি পেট্রোলবোমার বিস্ফোরণে বাড়ির কাচের জানালা ভেঙে যায়।

ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে বাড়িটির নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন ওসি।

Facebook Comments Box

Posted ১২:০৯ পিএম | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।