ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   257 বার পঠিত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলাদেশের

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে খো খো বিশ্বকাপ। দিল্লিতে চলমান এই টুর্নামেন্টে বাংলাদেশ পা রেখেছিল রুপা জয়ের প্রত্যাশা নিয়ে। তবে সে আশা পূরণ হয়নি বাংলাদেশের। কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ শেষ হয়ে গেছে বাংলাদেশের।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে বাংলাদেশ বিধ্বস্তই হয়েছে রীতিমতো। পুরুষ বিভাগের মতো নারী দলও একই ভাগ্য বরণ করেছে। 

শুক্রবার ছেলেদের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ হেরেছে নেপালের কাছে। ম্যাচটা যে একপেশে হয়েছে, তা সেটা স্কোরলাইনেই স্পষ্ট। ৬৭-১৮ পয়েন্টে হেরে গেছে বাংলাদেশ। ম্যাচে সেরা অ্যাটাকারের পুরস্কার জিতেছেন বাংলাদেশের রহমত ইসলাম। তাতে কিছুটা হলেও সান্ত্বনা মিলেছে।

মেয়েদের খেলায় সেটাও মেলেনি। শুধু বড় ব্যবধানে হারটাই সঙ্গী হয়েছে। শেষ আটের লড়াইয়ে স্বাগতিক ভারতের কাছে ১০৯-১৬ পয়েন্টে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।

গ্রুপ নিয়ে অভিযোগ ছিল। কারণ একই গ্রুপে বিশ্ব র‌্যাংকিংয়ের দুই (বাংলাদেশ), তিন (নেপাল) ও চার (ইরান) নম্বর দল থাকায় কিছুটা অভিযোগ ছিল। কিন্তু তাতে কান দেয়নি আয়োজকরা।

Facebook Comments Box

Posted ৩:২৩ এএম | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।