ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র ও ট্রফি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র ও ট্রফি প্রদান করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট হাসিন তানভীরকে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করা হয়। পরে প্রধান অতিথি কোর্সে উত্তীর্ণ সব কর্মকর্তাকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

উল্লেখ্য, এ কোর্সে দেশ ও বিদেশের বিমান বাহিনীর ৫৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞানের মাধ্যমে সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ ও নির্দেশনামূলক দায়িত্ব পালনে দক্ষ করে তুলতে কোর্সটি বিশেষভাবে সাজানো হয়েছে।

অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক, বিমান সদরসহ ঘাঁটির সব ঊর্ধ্বতন কর্মকর্তা, কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (CSTI)-এর প্রশিক্ষক এবং কক্সবাজারের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:২৮ এএম | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।