ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিএনপি-জামায়াতের ভেদাভেদ ভুলে যাওয়া উচিত : অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   234 বার পঠিত

বিএনপি-জামায়াতের ভেদাভেদ ভুলে যাওয়া উচিত : অলি আহমদ

বিএনপি এবং জামায়াতের উচিত সব ভেদাভেদ ভুলে দেশের ১৮ কোটি মানুষের জন্য কাজ করা। জাতীয় ঐক্য গড়ে তুলে দেশ ও দেশের সম্পদ রক্ষা করা। কারণ হাসিনার লোটা বাহিনী এখনো আছে। এ সরকারের উচিত ছিল সর্বপ্রথম এদেরকে চাকরিচ্যুত করে তদন্তের ভিত্তিতে কারাগারে পাঠানো। কিন্তু আমাদের উপদেষ্টারা তাদের সঙ্গে কাজ করছে।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর কে আলী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘নতুন বাংলাদেশ : বিপ্লব পরবর্তী জাতীয় ঐক্য ও সংহতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেছেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

অলি আহমদ আরও বলেন, দেশের সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সরকারের উচিত সর্বপ্রথম নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো। মানুষ এখন চাল, ডাল, তরকারি থেকে শুরু করে সবকিছু কিনতে হিমশিম খাচ্ছে।

প্রফেসর ড. শেখ আকরাম আলীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তৃতা করেন কর্নেল (অব.) মো. আইয়ুব, মেজর (অব.) ইমরান হোসেন, মেজর (অব.) মো. মাসুদ, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:৩৯ এএম | রবিবার, ২০ অক্টোবর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।