ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাংলাদেশে এত সহজে সিরিজ জিতব ভাবিনি: মার্করাম

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   242 বার পঠিত

বাংলাদেশে এত সহজে সিরিজ জিতব ভাবিনি: মার্করাম

বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দুই টেস্টে জয়ের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বলেছেন, চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জয় পাবো তা কখন ভাবিনি। 

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বৃহস্পতিবার ১৬ উইকেট হারিয়ে তিন দিনেই ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩০২ রান করতে পেরেছে টাইগাররা। প্রথম ইনিংসে ৫৭৫ রান করা দক্ষিণ আফ্রিকা পেয়েছে ইনিংস ও ২৭৩ রানের জয়।

নিজেদের টেস্ট ইতিহাসে এটিই প্রোটিয়াদের সবচেয়ে বড় জয়। ব্লুমফন্টেইনে ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষেই তারা জিতেছিল ইনিংস ও ২৫৪ রানে।

সিরিজ জয়ের পর প্রোটিয়া অধিনায়ক বলেন, একদমই ভাবিনি এত দ্রুত জয় পাব। মানসিকভাবে পঞ্চম দিনের শেষ ভাগ পর্যন্ত খেলার জন্য প্রস্তুত ছিলাম আমরা। একবারও ভাবিনি, আজকে এখানে (ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন) আসব। তবে হ্যাঁ, লম্বা সময় ধরে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের সৌজন্যে আমরা এখন এই অবস্থানে।

মার্করাম আরও বলেন, আমরা জানতাম, সিরিজ জয় মোটেও সহজ হবে না। তবে আমরা খুবই ভাগ্যবান ছিলাম যে চমৎকার কিছু পারফরম্যান্সের সৌজন্যে তাদের ওপর চাপ সৃষ্টি করতে পেরেছি। আমাদের সবার জন্য গর্বের ব্যাপার। সামনের দিনগুলোতে এই সাফল্য আমাদের আনন্দ দেবে।

Facebook Comments Box

Posted ৩:৩৩ এএম | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।