| রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 114 বার পঠিত

বগুড়া এয়ারফিল্ডের কাছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রোবরার দুপুর ১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তবে বিধ্বস্ত বিমানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আইএসপিআর বলছে, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পড়ে।
স্থানীয় এক বাসিন্দা জানান, সবুজ রঙের বিমানটি হঠাৎ গাছপালা ভেঙে মাটিতে এসে পড়ে। খবর পেয়ে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।
ওই বিমানে পাইলটসহ দুজন ছিলেন। বিমান বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় বলে জানান কাহালু থানার ওসি মাহমুদ হাসান।
Posted ১১:৫১ এএম | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।