খেলাধুলা ডেস্ক | রবিবার, ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

গ্রুপ পর্বের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন ব্রাজিলের বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া। তার জায়গায় একাদশে ঢুকে ভালো খেলেছেন ১৯ বছর বয়সী বোর্নামাউথ রাইট উইঙ্গার রায়ান। নরওয়ের বিপক্ষেও শুরুর একাদশে থাকবেন এই তরুণ। তবে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, রাফিনিয়া থাকবেন বেঞ্চে এবং প্রয়োজনে গুরুত্বপূর্ণ সময়ে খেলবেন।
রোববার বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সিতে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ওই ম্যাচের শেষ দলীয় অনুশীলনে যোগ দেন রাফিনিয়া। ফ্রি কিক, পেনাল্টি শট নেওয়ার মতো অনুশীলন করেন। ওই অনুশীলন শেষে তাকে দলে অন্তর্ভূক্ত হওয়ার মতো ফিট ঘোষণা করা হয়েছে।
ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘রাফিনিয়া খুব ভালো উন্নতি করেছে। সে এখনো শতভাগ ফিট নয়। তবে দলের সঙ্গে বেঞ্চে থাকবে। যদি অল্প কিছু সময় খেলতে হয় কিংবা গুরুত্বপূর্ণ কোন মুহূর্তে নামতে হয়, সে নামবে।’
ব্রাজিলের শুরুর একাদশে ঢোকা রায়ান তিন ম্যাচে রাফিনিয়ার অভাব বুঝতে দেননি। তবু ডন কার্লো বলছেন, তার দলে রাফিনিয়া খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, ‘রাফিনিয়া খুব দ্রুত এবং ভালো উন্নতি করেছে। আমরা তাকে ফিরে পেয়ে খুশি। সে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
ব্রাজিলের মিডফিল্ডের ভরসা ব্রুনো গিমারেজও জানিয়েছেন, রাফিনিয়া খেলতে উন্মুখ হয়ে আছেন, ‘রাফিনিয়া প্রস্তুত এবং অনুশীলন করছে। দেখা যাক ম্যানেজার কী সিদ্ধান্ত নেন।’ এর আগে ইনজুরি কাটিয়ে ফেরা নেইমার জুনিয়রকে শতভাগ ফিট ঘোষণা করেছেন আনচেলত্তি। কিন্তু শুরুর একাদশের জন্য এখনো তাকে বিবেচনা করেননি।
Posted ৬:৩৪ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।