নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ | প্রিন্ট | 209 বার পঠিত
১৫ আগেস্ট ভারতের স্বাধীনতা দিবস। স্বাধীনতা উপলক্ষ্যে বৃহস্পতিবার দিল্লির লালকেল্লা থেকে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল এবারের স্বাধীনতা দিবসে সবথেকে দীর্ঘতম বক্তব্য রেখেছেন তিনি। প্রায় ৯৮ মিনিট ধরে তিনি বক্তব্য রাখেন। সূত্রের খবর, প্রতি বছর গড়ে ৮২ মিনিট বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
এর আগে ২০১৬ সালে তিনি ৯৬ মিনিট বক্তব্য রেখেছিলেন। সেটাই ছিল দীর্ঘতম। তার পরে ২০১৭ সালে তিনি ৫৬ মিনিট বক্তব্য রেখেছিলেন। সেটা ছিল সবথেকে কম।
প্রথমবার লালকেল্লা থেকে বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী, সেই সালটা ছিল ২০১৪ সাল। সেদিন তিনি ৬৫ মিনিট বক্তব্য রেখেছিলেন। ২০১৫ সালে তিনি বক্তব্য রেখেছিলেন ৮৮ মিনিট। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮৩ মিনিটের বক্তব্য রেখেছিলেন। ২০১৯ সালে তিনি ৯২ মিনিটের বক্তব্য রেখেছিলেন। ২০২০ সালে তিনি বক্তব্য রেখেছিলেন ৯০ মিনিট। ২০২১ সালে তিনি ৮৮ মিনিট বক্তব্য রেখেছিলেন। ২০২২ সালে তিনি বক্তব্য রেখেছিলেন ৭৪ মিনিটে।
Posted ৫:০৩ এএম | শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।