ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

প্রথম দলীয় অনুশীলনে কী কী করলেন নেইমার

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ২২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

প্রথম দলীয় অনুশীলনে কী কী করলেন নেইমার

বিশ্বকাপ দলে ডাক পাওয়ার পর প্রথমবার দলীয় অনুশীলন করেছেন নেইমার জুনিয়র। মনে প্রশ্ন উঁকি দিতে পারে- দলীয় অনুশীলন কী? সহজ কথায়- দলের সকলে একসঙ্গে অনুশীলন করা।

এই অনুশীলনের নানা ধরন থাকতে পারে। মাঠে ওয়ার্ম আপ, বল নিয়ে নানা ড্রিল, গোল পোস্টে শট নেওয়া, দুই দলে ভাগ হয়ে ম্যাচ অনুশীলন কিংবা জিম সেশন থাকে। হাইতি ম্যাচের শুরুর একাদশে থাকা ভিনিসিয়াস জুনিয়র, লুকাস পাকুয়েতা ও অ্যালিসন বেকার যেমন এদিন মাঠের অনুশীলনে ছিলেন।

ব্রুনো মিগারেজ, কাসেমিরো, মার্কুইনহোসরা জিমে সময় কাটিয়েছেন। নেইমার তার প্রথম দলীয় অনুশীলনে কী কী করেছেন তা পরিষ্কার করে জানায়নি সংবাদ মাধ্যম। তবে যা কিছু করেছেন, দলের সঙ্গে করেছেন। এটাই তার দলীয় অনুশীলন।

ব্রাজিলের সংবাদ মাধ্যম জি গ্লোবোর ভিডিওতে দেখা গেছে, নেইমার মাঠে ক’জন সতীর্থের সঙ্গে ওয়ার্ম আপ করছেন। বল পাসিং ও মুভমেন্ট করছেন। পরে জিম সেশনের খবরও দেওয়া হয়েছে।

এই অনুশীলনগুলো নেইমার হাইতি ম্যাচের আগে একাকি করেছেন। অর্থাৎ প্রথম দলীয় অনুশীলনে তিনি ম্যাচের ছায়া অনুশীলন বা ম্যাচের কৌশলগত অনুশীলন করেননি। তবু তার পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারা ব্রাজিলের ভক্ত ও ফুটবলারদের মনে স্বস্তি এনে দিয়েছে। স্কটল্যান্ড ম্যাচের আগে আরও তিনটি সেশন পাবেন তিনি। যা তাকে পরিপূর্ণ প্রস্তুত হওয়ার সুযোগ এনে দেবে।

Facebook Comments Box

Posted ১০:৪২ এএম | সোমবার, ২২ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।