ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নেত্রকোনায় নদী দখল-দূষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মৌনব্রত

জেলা প্রতিনিধি   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

নেত্রকোনায় নদী দখল-দূষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মৌনব্রত

বিশ্ব নদী দিবস উপলক্ষে নেত্রকোনায় ‘নদীর নীরব কথায় আমাদের মৌনব্রত’ কর্মসূচি পালন করা হয়েছে। নদী দখল, দূষণ ও বিলুপ্তির প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া কালেক্টরেট স্কুল মাঠে বারসিকের সহযোগিতায় গ্রিন কোয়ালিশন এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের কেউ কেউ মুখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদ জানায়। এ সময় তাদের হাতে জেলার হারিয়ে যাওয়া নদীগুলোর নামসংবলিত প্ল্যাকার্ড ছিল। পাশাপাশি বিলুপ্তপ্রায় বিভিন্ন জলজ প্রাণী ও মাছের ছবিও প্রদর্শন করা হয়।

কর্মসূচিতে শিশু, যুব ও তরুণদের পাশাপাশি বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

আয়োজকেরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিশুরা হারিয়ে যাওয়া নদীগুলোর নাম জানতে পারবে এবং নদী রক্ষায় সচেতন হয়ে গড়ে উঠবে।

Facebook Comments Box

Posted ১১:২৬ এএম | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।