ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নির্বাচিত সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করতে পারে: রিজভী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   237 বার পঠিত

নির্বাচিত সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করতে পারে: রিজভী

নির্বাচিত সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করতে পারে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের বয়স দুই মাসের বেশি হয়ে গেছে। আমরা মনে করি, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে আসবে। নির্বাচিত সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করতে পারে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল, ডেঙ্গু প্রতিরোধে আরও সক্রিয় হওয়া। ডেঙ্গু পুরনো একটি রোগ। আগাম প্রতিরোধের ব্যবস্থা নেওয়া দরকার ছিল।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি গণভিত্তিক দল। আমরা সামর্থ্য অনুযায়ী করে যাচ্ছি। ডেঙ্গুর প্রকোপ না কমা পর্যন্ত আমাদের সচেতনতা ও সেবামূলক কার্যক্রম চলবে। ওয়েবসাইট ও হটলাইনে যোগাযোগ করলে রক্তের ব্যবস্থা করা হবে।

সরকারের কাছে আবেদন জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, আপনারা মানুষের জীবন বাঁচাতে বড় উদ্যোগ নেন। আমরা তো ক্ষমতায় নেই যে প্রশাসন দিয়ে কাজ করাব, আমরা স্বেচ্ছাসেবক হিসেবে সেবা দেবো।

তিনি বলেন, আমরা কয়টা ফ্লাইওভার করলাম, তাতে মানুষের জীবন বাঁচবে না। মানুষের মধ্যে হতাশা তৈরি হবে।

Facebook Comments Box

Posted ৮:৪২ এএম | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।