| বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ | প্রিন্ট | 145 বার পঠিত

নরসিংদী সদরে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষের মধ্যে গুলিতে সংগঠনটির এক নেতা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরেকজন।
বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরতলীর চিনিশপুরে বিএনপির কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. ই. ফজল-ই-খুদা।
নিহত সাদেকুর রহমান (৩২) নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।
আহত আশরাফুল ইসলাম (২০) ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জেলা ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছেন, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি, মাইনুদ্দিন ভুইয়াকে জ্যেষ্ঠ সহসভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যবিশিষ্ট (আংশিক) জেলা কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।
নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি থেকে সদ্য বহিষ্কৃত সহসভাপতি মাইন উদ্দিন ভুইয়া বলেন, কমিটি ঘোষণার পর থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন পদ না পাওয়া সংগঠনের একাংশের নেতা-কর্মীরা।
এর জেরে দুপক্ষের বিরোধের মধ্যে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা আহ্বায়ক খায়রুল কবীর খোকনের চিনিশপুরের বাসভবনে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার চিনিশপুরে বিএনপির কার্যালয়ের পাশে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ করছিলেন জেলা কমিটিতে পদ না পাওয়া একদল নেতা-কর্মী। এ সময় আরেকটি পক্ষের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে মাথা ও পিঠে গুলিবিদ্ধ হন সাদেক ও আশরাফুল।
আহতদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।
Posted ৪:২৭ পিএম | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।