ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দাউদকান্দিতে মহাসড়কের মাঝখানে বাস উল্টে আহত ২৫

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

দাউদকান্দিতে মহাসড়কের মাঝখানে বাস উল্টে আহত ২৫

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে রয়েল পরিবহনের একটি বাস উল্টে ২৫ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভেকিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী রয়েল পরিবহনের বাসটি দ্রুতগতিতে আসা একটি রিকশাকে রক্ষা করতে গিয়ে হঠাৎ ব্রেক করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের মাঝখানে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা প্রায় ৫০ যাত্রী আটকা পড়েন।

যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে হাইওয়ে পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় বাসের ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন।

আহত ২৫ জনকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চান্দিনা উপজেলার মাধাইয়া থেকে দাউদকান্দির রায়পুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি প্রেমদাস রায় জানান, বাসটি মহাসড়কের মাঝখানে উল্টে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাসটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:০২ এএম | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।