ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

থানার মূল ফটক বন্ধ রেখে ওসির ছেলের জন্মদিন, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

থানার মূল ফটক বন্ধ রেখে ওসির ছেলের জন্মদিন, ভিডিও ভাইরাল

বগুড়ার শেরপুর থানার মূল ফটক বন্ধ রেখে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীনের ছেলের জন্মদিনের আয়োজনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে থানার ভেতরে জমকালো আয়োজনে জন্মদিন পালন করা হয়। এ আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।

জানা যায়, ছেলের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার রাতে থানার ভেতরে আয়োজন করেন ওসি এস এম মঈনুদ্দীন। এ সময় থানার মূল ফটক বন্ধ থাকায় সেবা নিতে আসা সাধারণ মানুষ ভেতরে প্রবেশ করতে পারেননি। ফলে সেবা না পেয়ে কয়েকজন ফিরে যান বলে অভিযোগ রয়েছে।

জন্মদিনের অনুষ্ঠান চলাকালে ওসির কক্ষে ফ্যান ও বাতি জ্বলতে দেখা যায়। এ ছাড়া থানার অন্যান্য কর্মকর্তারাও নিয়মিত কার্যক্রম বাদ দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

তবে থানার ভেতরে জন্মদিনের অনুষ্ঠান হওয়ার কথা স্বীকার করেছেন ওসি (তদন্ত) জয়নুল আবেদীন। তিনি দাবি করেন, এ কারণে থানার সেবা কার্যক্রম ব্যাহত হয়নি এবং তা স্বাভাবিক ছিল।

বিষয়টি সম্পর্কে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতিয়ার রহমান বলেন, সরকারি কাজে কোনো গাফিলতি হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে। সেবা কার্যক্রম ব্যাহত হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১২:১৮ পিএম | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।