সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৩৬২, ফেল থেকে পাস ১০৪ শিক্ষার্থী

  |   সোমবার, ২৮ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   155 বার পঠিত

ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৩৬২, ফেল থেকে পাস ১০৪ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১০৪ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৬২ জন।

আজ সোমবার (২৮ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। এতে ঢাকা বোর্ডের মোট ৩ হাজার ৮৫ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

জানা গেছে, ঢাকা বোর্ডে এ বছর পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে উত্তরপত্র চ্যালেঞ্জ করে ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী।

গত ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় ৪ লাখ ৩১ হাজার ২৩ জন পরীক্ষার্থী ফেল করেছেন। আবার অনেক শিক্ষার্থী পাস করলেও কাঙ্ক্ষিত ফল পায়নি।

ফেল করা ও কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ পেয়েছিলেন। গত ২৯ জুলাই থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…
বিষয় :

Posted ১১:৪২ এএম | সোমবার, ২৮ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।