ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের জন্য লড়বেন ৫০ শিক্ষার্থী

  |   শনিবার, ২৫ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   127 বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের জন্য লড়বেন ৫০ শিক্ষার্থী

২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা গত সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। এবার চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন। এ হিসাবে প্রতি আসনে লড়বেন প্রায় ৫০ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জানান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে এবার ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেছে ১ লাখ ২২ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী; বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ১ লাখ ২৭ হাজার ৭৯ জন; ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৪১ হাজার ৩৬৮ জন এবং চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৭ হাজার ৯৭ জন।

আগামী ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ২৯ এপ্রিল থেকে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১৩ মে। ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আগামী ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান) মধ্য দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এর পর ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট; ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা।

চারুকলা ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। চারুকলার পরীক্ষা হবে ঢাকা কেন্দ্রে। সব ইউনিটের পরীক্ষাই হবে সংশ্লিষ্ট তারিখে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

Facebook Comments Box

Posted ২:২৮ এএম | শনিবার, ২৫ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।