সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

টিকটককে ৪ হাজার কোটি টাকা জরিমানা

  |   শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   115 বার পঠিত

টিকটককে ৪ হাজার কোটি টাকা জরিমানা

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটককে ৩৪ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা ডেটা প্রটেকশন কমিশন (ডিপিসি)। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার হাজার কোটি টাকা। শিশুদের নিরাপত্তাসংক্রান্ত সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতার দায়ে এ জরিমানা করা হয়েছে। খবর বিবিসি।

আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা ডিপিসি এক বিবৃতিতে জানিয়েছে, দুই বছর ধরে তদন্ত করে তারা টিকটকের ব্যর্থতার বিষয়টি সামনে এনেছে।

সাধারণ মানুষের তথ্যের গোপনীয়তার বিষয়টি নিশ্চিত করতে কোনো প্রতিষ্ঠান ইউরোপীয় ইউনিয়নের কঠোর নীতিমালা (জিডিপিআর) মেনে চলছে কি না, তা দেখভালে বড় ভূমিকা পালন করে এই সংস্থাটি।

জিডিপিসি জানিয়েছে, টিকটকে শিশুরা অ্যাকাউন্ট খোলার পর স্বয়ংক্রিয়ভাবে তা ‘পাবলিক’ রাখা হয়েছিল। এ ছাড়া টিকটকে শিশুদের অ্যাকাউন্টগুলো তাদের বাবা–মা বা অভিভাবকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করার একটি ব্যবস্থার সমালোচনা করেছে ডিপিসি।

২০২১ সালের সেপ্টেম্বরে টিকটিক নিয়ে তদন্ত শুরু করে ডিপিসি। তাতে দেখা গেছে, কম বয়সীদের ঝুঁকির বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন করেনি টিকটক।

দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে টিকটক। যুক্তরাষ্ট্রে টিকটকের দেড় কোটি ব্যবহারকারী রয়েছে। ইউরোপীয় ইউনিয়নে রয়েছে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ।

এদিকে জরিমানার বিষয়ে টিকটক জানিয়েছে, তারা এই জরিমানার সঙ্গে ‘একমত নয়’। এর বিরুদ্ধে তারা কীভাবে এগোবে তা ‘যাচাই’ করা হচ্ছে। গতকাল এ তথ্য জানায় টিকটক।

Facebook Comments Box
বিষয় :

Posted ৪:০৩ এএম | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।