ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

জিম্বাবুয়ের মারোন্দেরা জেলার একটি গ্রামীণ এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটিতে চার যাত্রী ও দুই ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে দেশটির একজন প্রভাবশালী ব্যবসায়ীও ছিলেন।
সরকারের মুখপাত্র নিক মাংগোয়ানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় হেলিকপ্টারটির কোনো আরোহীই বেঁচে নেই।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: আরব নিউজ
Posted ১০:৫৮ এএম | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।