বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

জয়ে ফিরল হোবার্ট, মিতব্যয়ী বোলিংয়ে উজ্জ্বল রিশাদ

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   89 বার পঠিত

জয়ে ফিরল হোবার্ট, মিতব্যয়ী বোলিংয়ে উজ্জ্বল রিশাদ

বিগ ব্যাশ লিগে জয়ের ধারায় ফিরেছে হোবার্ট হারিকেনস। মেলবোর্ন রেনেগেডসকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দলটি। দলের জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। ভিক্টোরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন রিশাদ। তার ইকোনমি রেট ছিল ৫.২৫।

টস হেরে আগে ব্যাট করতে নেমে পেসার ক্রিস জর্ডান ও রিশাদের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রানে আটকে যায় মেলবোর্ন। দলের হয়ে টিম সেইফার্ট সর্বোচ্চ ৩৪ এবং মোহাম্মদ রিজওয়ান ৩২ রান করেন। হোবার্টের হয়ে জর্ডান ১৯ রানে নেন ৪ উইকেট।

রিশাদ নিজের প্রথম দুই ওভারে ৭ রান খরচ করে এবং তৃতীয় ওভারে দেন মাত্র ৩ রান। শেষ ওভারে ৪ রান খরচ করে তুলে নেন ১টি উইকেট। এর আগের ম্যাচে মেলবোর্ন স্টারসের বিপক্ষে ২ উইকেট নিয়েছিলেন তিনি।

১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে নিখিল চৌধুরির ঝোড়ো ব্যাটিংয়ে ৩৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে হোবার্ট। ৩৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন নিখিল।

এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রিশাদের দল হোবার্ট হারিকেনস।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১২:৩৭ পিএম | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।