| মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 125 বার পঠিত

চীনে একটি হাতি ২ দশমিক ৮ গ্রাম ওজনের আফিমের একটি চালান খুঁজে পেয়েছে। দেশটির ইউনান প্রদেশের মেংম্যান শহরে ঘটনাটি ঘটেছে।
এই অঞ্চলে একটি পাহাড়ে সম্প্রতি একটি কালো ব্যাগ খুঁজে পায় হাতিটি। ব্যাগটির মধ্যেই আফিমের একটি প্যাকেট ছিল।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) হাতিটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় চারটি বন্য হাতি একটি গ্রাম থেকে বের হচ্ছে। তখন হাতিগুলোর মধ্যে একটি হাতি কালো রঙের একটি ব্যাগ সামনে পেয়ে শুঁকতে শুরু করে। এরপর তা নিজের শুঁড় দিয়ে পেছনের দিকে ছুড়ে মারে।
এনডিটিভি জানায়, ঘটনাস্থলে আগে থেকেই পুলিশ ছিল। তারা বন্য হাতিগুলোর জায়গাটি ছেড়ে না যাওয়া পর্যন্ত সেখানে অবস্থান করে। হাতিগুলো চলে যাওয়ার পর তারা ব্যাগটি খুলে। ব্যাগটি খোলার পর তারা ওই ব্যাগের মধ্যে কিছু কাপড়ের নিচেই আফিমের প্যাকেটটি দেখতে পায়।
আফিমের ব্যাগটির বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বন্য হাতির মাদকের প্যাকেট ছুড়ে ফেলার ভিডিওটা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। একজন ব্যবহারকারী ঠাট্টা করে উত্তর দেন, এটাকে কোকেন বিয়ারের নতুন সিক্যুয়েল আফিম এলিফ্যান্ট বলা যায়।
আরেকজন লিখেছেন, হাতি বিশ্বের সবচেয়ে মেধাবী প্রাণী হওয়ার দাবি রাখে।
Posted ৫:১৮ এএম | মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।