শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

চ্যাম্পিয়ন রোনানদের বরণ ক্রীড়া প্রতিমন্ত্রীর

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ০৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

চ্যাম্পিয়ন রোনানদের বরণ ক্রীড়া প্রতিমন্ত্রীর

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার সন্ধ্যায় দেশে এসেছেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা। ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে সন্ধ্যা সাতটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা। চ্যাম্পিয়ন দলকে অর্ভ্যথনা জানাতে আগেভাগেই বিমানবন্দরে উপস্থিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক নিজেই ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন ফাইনালে টাইব্রেকারে একটি শট ঠেকিয়েছিলেন। তাই অনুজদের অভিনন্দন জানাতে ফুল নিয়ে বিমানবন্দরে হাজির হন তিনি।

অ-২০ দলের অধিনায়ক মিঠু চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন। এই সময় ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি বাফুফে ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীসহ আরও অনেকে ছিলেন।

ফুটবল সংস্কৃতিতে উন্নত দেশে ক্লাব কিংবা জাতীয় দলের সাফল্যে ছাদ খোলা বাসের প্রচলন রয়েছে। ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী দল প্রথম এই সম্মাননা পায়। ২০২৪ সালে পুনরায় সাফ চ্যাম্পিয়ন ও ২০২৫ সালে এশিয়া কাপে প্রথমবার ওঠার পর নারী দল আরও দুইবার এই ছাদ খোলা বাসে উঠেছিল। পুরুষ দলের জন্য এই প্রথম ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ অ-২০ দলের চ্যাম্পিয়ন ছবি দিয়ে ছাদখোলা বাস প্রস্তুত করা হয়েছে। বিমানবন্দরে অপেক্ষমাণ বাসে কিছুক্ষণের মধ্যেই উঠবেন ফুটবলাররা। বিমানবন্দর থেকে সেই বাস হাতিরঝিলের এম্ফিথিয়েটারে যাবে। সেখানে মিঠু-রোনানদের জন্য সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:৩০ এএম | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।