জাতীয় ডেস্ক | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 157 বার পঠিত

সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান প্রশ্ন তুলেছেন, নবগঠিত সরকারের মন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কিনা। গতকাল শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ প্রশ্ন তোলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
জামায়াতের আমির লেখেন, ‘তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো? তাহলে কীভাবে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?’
শফিকুর রহমান আরও লেখেন, ‘প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, ইনশাআল্লাহ।’
এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী রবিউল আলম বলেন, ‘সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটিকে বলতে চাই, যেটি কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়।’
চাঁদার এই নতুন সংজ্ঞায়ন করে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রবিউল আলম।
Posted ১০:২৫ এএম | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।